ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে মানিক ভাইকে বিজয়ী করব: সেলিম

চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে চাঁদপুর সদর  উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৩ ) ফেব্রুয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে ধানের শীষের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে  পথসভার শুরু করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড.সলিমুল্লাহ সেলিম।

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড জসিম উদ্দিন মেহেদী হাসানের উপস্থাপনায় পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সলিমুল্লাহ সেলিম বলেন সবার আগে বাংলাদেশে। তরপুরচন্ডীর মাটি ধানের শীষের ঘাঁটি।আমরা যদি ধানের শীষে তথা মানিক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করতে পারি তাহলে এই ইউনিয়নে  অনেকগুলো কাজ আমরা করতে পারবো। চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে তার নীতি, আদর্শ এবং সততার পরীক্ষা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে  মানিক ভাইকে বিজয়ী করব।

তিনি আরো বলেন, একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে। তারা ভোটের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা তাদের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্বাণ হবে।

সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলো তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও থানা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন মিয়াজী,সাবেক চেয়ার

৭ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিউদ্দিন বন্ধুকশী, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খান,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আইয়ুব আলী খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ শাহাআলম দর্জি,সাংগঠনিক সম্পাদক তুহিন বন্ধুকশী, সজিব বন্ধুকশীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল,ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম