
চাঁদপুর: সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে হাইমচর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভোলায় দুই নেতা হত্যার বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সোমবার (২২ আগস্ট) বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
তিনি বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের প্রধান সমস্যা শেখ হাসিনা সরকার। ঘুম, খুন, হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ তৈরি করেছে। চলমান সরকারের শাসন ও শোষণে এদেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের দাম কমিয়ে না আনলে যেকোনো সময় মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।
তিনি বলেন, ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের লক্ষ্যে থেকে দূরে সরানো যাবে না। দেশের সাধারণ মানুষ যখন বিদ্যুৎ, গ্যাসের দাবিতে মিছিল করে তখন তাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ কোনো সরকার দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।
অন্যান্য বক্তারা আরো বলেন, অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা চৌধুরী, বিএনপি নেতা ডি.এম শাহ জাহান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমূখ।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, ২নং উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ দেওয়ান, আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আখন, সদস্য সচিব মিলাদ মাঝি, কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, মৎস্য দলের সভাপতি রেজাউল করিম বেপারী, সাংগঠনিক সম্পাদক জসিম মিজি, ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারী, ২নং উত্তর আলগী ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম গাজী, সিঃ সহ সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক ছিদ্দিক গাজী সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/


