
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে (১৬ জুলাই) বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। তিনি বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। যার প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তিনি বিএনপিকে এদের মানুষের আস্থা ও ভালোবাসার দল হিসেবে পরিনত করতে কাজ করে যাচ্ছেন।
হাজী মোশারফ হোসাইন আরো বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনোদের সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হলে প্রতিটি এলাকা থেকে ভালো মানুষদের দলের সদস্য করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল ভেদাভেদ ভুলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আপনারা সবাই একসাথে হয়ে দলের জন্য কাজ করবেন। কোন অন্যায়কারীদের বিএনপিতে সুযোগ দিবেন না।
তিনি আরো বলেন, বিএনপি জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। বিএনপি’র অর্জনকে ম্লান করার জন্য পতীত আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দল নানাভাবে চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এদেশের সাধারণ মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে। মানুষের ভালোবাসা ধরে রাখতে এবং ভালোবাসা অর্জন করতে আমাদের দলের নির্দেশ পালন করতে হবে।
বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. শরীফ আহমেদ খান, সদস্য জিএম মাসুদ রায়হান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ওয়ালিউল্লাহ খান।
এসময় আরো বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী রফিকুল উল্লাহ মিয়াজী, কাজী হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম বেপারী, কোষাধ্যক্ষ কাজী মাইনুদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খালেক বেপারী, মহিলা দলের নেত্রী রুমা আক্তার প্রমুখ।
ফম/এমএমএ/



