
হাইমচর (চাঁদপুর): ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে হাইমচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা সদরের দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভায়র আয়োজন করা হয়।
সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আজ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ভাবেই অপশক্তিকে ছাড় দেওয়া যাবে না।
ছাত্রলীগকে সঠিক নীতি আদর্শকে মেনে সাংগঠনিক কাঠামোতে কাজ করতে হবে। সামাজিক অপকর্মে লিপ্ত, মাদকের সাথে যুক্ত তেমন কেউ যেন সংগঠনে প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দল ভারী করার জন্য অনেকে দলে আসবে তাদের বেপারে সর্তক থাকতে হবে।
হাইমচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক জাহিদ হোসাইন কোতয়াল ও যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহান খান, সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, সোলেমান খান রাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফ ইসলাম, চাঁদপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি মোঃ রাসেল আহমদ পাটোওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিশু, হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক খন্দকার সবুজ, সুলতান ঢালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমরান তালুকদার ও মুছা পাটওয়ারী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন হাওলাদার, নয়ন পাটওয়ারী, ফুয়াদ পাটওয়ারী, বাহাউদ্দীন হ্দয়, শাকিল হোসেন, হাসান রাব্বি, শিহাব মিজিসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মী।
ফম/এমএমএ/


