দাঁড়িপাল্লা প্রতিকের মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহজাহান মিয়া

চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি মানোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ জুবাইর হোসেন খান, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. জসিম উদ্দিন বাহার উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম