দাঁড়িপাল্লা ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক : শাহজাহান মিয়া

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচলীতে গণসংযোগ ও পথসভা করেছেন সদর-হাইমচর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলী হাটবাজার, বাড়ি ও মহল্লায় দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে ও পথসভায়  এডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়-এটি ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। জনগণ জেগে উঠেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি ও  বালিয়ার বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ, বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি রায়হান, সেক্রেটারি মাকসুদ বকাউল, ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী খোরশেদ আলম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আজিজ, মো. সোহেল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ এ সময় উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে এডভোকেট শাহজাহান মিয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাড়া-মহল্লা ও অলিগলি ঘুরে জনতার অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম