দরবেশ নেকবর চাঁদ চিশতি ও ফজর আলী চিশতির ১০১তম ওরশ মাহফিল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামে দরবেশ নেকবর চাঁদ (চিশতি) ও দরবেশ ফজর আলী বেপারী (চিশতি) এর দুইদিন ব্যাপী ১০১তম বার্ষিক ওরশ মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়ার মাহফিল, ইসলামিক বয়ান, সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত ও ইফতার বিতরণ করা হয়।

বিকালে গ্রামীণ মেলায় হরেকরকম পসড়া সাজিয়ে দোকান-পাট বসে। মেলায় নারী, পুরুষ, শিশু কিশোর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে রাতে বাউল গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

দরবেশ নেকবর চাঁদ (চিশতি)’র নাতী ও ওরশ কমিটির সভাপতি মোঃ রাশেদুল হাসান (চাঁদ) বলেন, দরবেশ নেকবর চাঁদ চিশতি ও দরবেশ ফজর আলী বেপারীর (চিশতি)র জীবনীতে অনেক আলোকিত ঘটনা রয়েছে। যা যুগে যুগে মানুষ দেখেছে। আমরা চাই সকলেই ইসলামের পথে চলুক, ইসলামকে অনুসরণ করুন। সবাই ইসলামের আলোয় আলোকিত হোক। এই ওরশ শরীফকে আরো উন্নত করে তোলতে আমরা সার্বিক চেস্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সকলকে সুস্থ ও হেফাজতে রাখুন আমিন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম