তেল মিশিয়ে নষ্ট-পচা খেজুর বিক্রি, মালিকের জরিমানা

চাঁদপুর : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদপুরে একটি অসাধু ব্যবসায়ী চক্র নষ্ট-পচা ও পুরোনো খেজুরে তেল মিশিয়ে এবং অনুমোদনবিহীন বিদেশি ব্রান্ডের নকল মোড়কে প্যাকেটজাত করে পাইকারি বাজারে বিক্রি করছে। এমন একটি অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাণবাজার অভিযান চালিয়ে এমন অপরাধের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই অপরাধে মেসার্স কার্তিক সাহা স্টোর নামক প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে জব্দকৃত নষ্ট-পচা খেজুর এবং অনুমোদন ব্যতীত বিদেশি ব্রান্ডের প্যাকেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পুরানবাজারের আড়ত পট্রি, আমপট্রি, মসজিদ পট্রি, বাতাসা পট্রি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিলনা করা হয়।

এসময় পুরোনো খেজুরে তেল মিশিয়ে বিক্রি এবং অনুমোদন বিহীন বিভিন্ন বিদেশি ব্রান্ডের মোড়কে প্যাকেটজাত করে খেজুর বিক্রির অপরাধে কার্তিক সাহা স্টোর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম