তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮৭০০

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৮,৭০০ ছাড়িয়ে গেছে।

এদিকে উদ্ধার কর্মীরা আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য জোরালোভাবে চেষ্টা করে যাচ্ছে। খবর এএফপি’র। কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, এ ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্কে ৬,২৩৪ জন এবং সিরিয়া ২,৪৭০ মারা গেছে।

ফলে দুই দেশ মিলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮,৭০৪ জনে দাঁড়ালো।

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ কথা জানিয়ে বলা হয়, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ (এক) দিনের শোক পালন করা হবে।

এতে আরও বলা হয়, এ উপলক্ষ্যে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্র্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ফম/এমএমএ/

নিউজ ডেস্ক | ফোকাস মোহনা.কম