
চাঁদপুর : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারেই ফ্যামিলি কার্ড দেয়া হবে। বিশেষ করে মহিলাদের হাতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে। দেশের মানুষ স্বস্তি পাবে, খরচ কমবে এবং জীবনযাত্রা সহজ হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ধানের শীষে আপনারা ভোট দেবেন। ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিটি দরজায় সেবা নিয়ে পৌঁছে যাব। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহযোগিতা, যা কিছু প্রয়োজন হবে তা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোই হবে আমার দায়িত্ব।
এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের অধিকাংশ এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গনসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেন এবং ধারে শীষে ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগে উল্লেখযোগ্য বিএনপি নেতাদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিমত- ‘মানিক ভাই আমাদের মানুষের নেতা। আন্দোলনে যেমন ছিলেন, তেমনি নির্বাচনের সময়ও আমাদের পাশে রয়েছেন। এবারের বিজয় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’
ফম/এমএমএ/


