তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির যৌথ সভা

চাঁদপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগম উপলক্ষে জাতীয় পর্যায়ের সংবর্ধনায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্য যৌথ সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রিয় নেতা আগামী ২৫ তারিখ দীর্ঘ ১৭ বছর পর দেশে পদার্পণ করবেন । আপনারা গত ১৭ বছর আমাদের এই নেতার নির্দেশে মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করে রেখেছেন। উনাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। দীর্ঘ ১৭ বছর আপনারা অনেক কষ্ট করেছেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর খুনিদের দ্রুত শাস্তি দাবি করছি।আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত । এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

হাদী কোন দলের নয় হাদী আমাদের সকলের। গতকাল কে বা কারা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে হট্টগোল করেছে আমরা তারও নিন্দা জানাচ্ছি। কেউ যদি নির্বাচন বানচালের কোন চেষ্টা করে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। ৫৪ বছরের ইতিহাসে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হবে ঐতিহাসিক ও স্মরণীয়।তারেক রহমানের সংবর্ধনা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। ২৫ তারিখ ১১ টার মধ্যে সবাইকে সংবর্ধনা স্থলে উপস্থিত থাকতে হবে।আমাদের স্থান কুড়িলবিশ্বরোড়।দলীয় সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি সংসদীয় আসন থেকে কমপক্ষে ৫ হাজার লোক সংবর্ধনা স্থলে থাকতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুস, হুমায়ন কবির প্রধান,চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার , শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি এনায়েত ভূইয়া, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী,ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফরিদগঞ্জ উপজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ,ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সেক্রেটারী সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সেক্রেটারী ভিপি জাকির হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,কচুয়া পৌর বিএনপির আহবায়ক হবিব উল্লাহ ভেন্ডার প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান,সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমউস সালাম,যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমরহ/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম