তারুণ্যের অগ্রদূতের এক যুগে পদার্পণ উৎসব উদযাপন

চাঁদপুর: চাঁদপুরের অন্যতম স্বনামধন্য সামাজিক সংগঠন ‘তারুণ্যের অগ্রদূত’  তার ১১তম জন্মদিন পালন ও  এক যুগে পদার্পণ উৎসব উদযাপন করেছে। চাঁদপুর শহরের পুরানবাজারে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিনে অগ্রদূত বিদ্যানিকেতনের প্রায় ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা ও স্বনামধন্য ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান এবং ২নং বালক সঃপ্রাঃ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ধ্রুবরাজ বণিক। উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকেই তারুণ্যের অগ্রদূতকে নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অগ্রদূত বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। কেক কাটা, অনুভূতি প্রকাশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য প্রণয় মণ্ডল ও নবনীতা কর্মকার। এছাড়াও বর্তমান কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা দাস, জাহিদ হাসান রিপন, অংগন চক্রবর্তী, ফারজানা চাঁদনী, আফরোজা আক্তার, সোহানুর রহমান, রাকিব হোসাইন, সাকিবুল হাসান, ইয়াসিন মোবারক, অমিত ঘোষ, নিলয় সাহা এবং ইসরাত জাহান নিশি।

অনুষ্ঠানের শেষে অগ্রদূত বিদ্যানিকেতনের ২০২৫ সালের জন্য সেরা শিক্ষক হিসেবে সোহানুর রহমান ও অমিত ঘোষকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজনের মাধ্যমে তারুণ্যের অগ্রদূত সামাজিক উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে তাদের ধারাবাহিক অগ্রযাত্রার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম