চাঁদপুর: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বন্ধু মহল ফাউন্ডেশন’।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) বিকেলে সংগঠনের কার্যালয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রায় ১০০টি পরিবারের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল— চাল, ডাল, তেল, ছোলা, চিনি, মুড়ি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও তরপুরচন্ডী ইউনিয়নের কৃতি সন্তান এডঃ জসিম উদ্দিন মেহেদী হাসান।
এসময় তিনি বলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই ইফতার বিতরণের এই উদ্যোগ নিয়েছে বন্ধু মহল ফাউন্ডেশন।তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে ইতোমধ্যেই তরপুরচন্ডীতে মানুষের হৃদয় জয় করতে পেরেছে।মানুষের কল্যানে কাজ হয় এমন ক্ষেত্রে সবাজের সবাই এগিয়ে আশা উচিত। আমাদের লক্ষ্য সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করা যাতে তারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা ১০০ পরিবার দিয়ে শুরু করলেও আগামীতে এই পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সুন্দর ও ভারসাম্যময় সমাজ প্রতিষ্ঠায় এই ধরনের তরুণদের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। বন্ধু মহল ফাউন্ডেশন তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের উপদেষ্টা তানভীর হাসান,প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুন মৃধা,শফিউদ্দিন বন্দুকশী,হাফেজ গাজী, ইকবাল সরদার,সালাউদ্দিন গাজী,কাশিম গাজী, রহমান গাজী,কাদির পাটোয়ারী,আইয়ুব আলী খন্দকার, তুহিন বন্ধুকশী, সজিব বন্ধুকশীসহ অন্যরা।
ফম/এমএমএ/


