তরপুরচন্ডীতে আগুনে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শনে এমপি পদপ্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডীতে মোঃ হাবিবুর রহমানের বসতঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন সদর-হাইমচর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রোববার (২৩ নভেম্বর) সকালে তিনি তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে ৪নং ওয়ার্ডস্থ ক্ষতিগ্রস্ত মোঃ হাবিব মিজির বাড়িতে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রান্নাঘর থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে একমাত্র ঘরটি ভস্মীভূত হয়ে হাবিবুর রহমান চরম বিপর্যস্ত অবস্থায় খোলা আকাশের নিচে আছে । আগুনে  তাদের সব ধরনের ব্যবহৃত সামগ্রী, কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়। এমপি প্রার্থী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ ইমরান খান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম