তরপুরচণ্ডীতে কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর: ​চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী এই ঈদ জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়ন কমিটি’র সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদের জামাতকে সুশৃঙ্খল করতে প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত ঈদ জামাত বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন তরপুরচণ্ডী ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান। তিনি বলেন​”ঈদ মানেই আনন্দ এবং ভ্রাতৃত্বের মিলনমেলা। আমাদের তরপুরচণ্ডীর এই ঐতিহ্যবাহী ঈদ জামাত যেন বরাবরের মতো সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা নিরলস কাজ করছি। আমি এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের এই জামাতে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

​সভায় উপস্থিত বক্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিশাল এই ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠের সংস্কার কাজ ও আনুষঙ্গিক প্রস্তুতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলো কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আমিন হোসেন রাজু, কামাল সরদার, শফিউদ্দীন বন্ধুকশী,  আলমগীর বন্ধুকশী, ইকবাল সরদার, কামাল গাজী,আলম গাজী, আইয়ুব আলী খন্দকার ,রোমান পাটোয়ারী, গাজী মোঃ ইমাম হাসান, তুহিন বন্ধুকশী, সজিব বন্ধুকশী, সালাউদ্দিন গাজী, রহমান গাজী, লিয়ন খানসহ মুসল্লীরা।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম