
চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি -২০ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের প্রথম ম্যাচে জয়লাভ করেছে চট্টগ্রামের সন্দীপ ক্রিকেট একাডেমি।
শনিবার ( ৩ সেপ্টেম্বর ) সকালের ম্যাচে অংশ নেয় সন্দীপ ক্রিকেট একাডেমি চট্টগ্রাম ও ঢাকা টাইটেন্স। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সন্দীপের রাজা।
ক্রিকেট খেলোয়াড় কল্যান সমিতি চাঁদপুরের আয়োজনে শনিবার সকালের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা টাইটেন্স। তারা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্ব্বোচ আরমান ৪৫, আকাশ ২৯, ইকবাল ২৪ রান করে। বল হাতে সন্দীপের রিফাত ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন।
চট্টগ্রাম সন্দীপ ক্রিকেট একাডেমি ১৩২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে রাজা ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। বল হাতে ঢাকার টাইটান্সের রাফাত ২ ওভারে ৫ রানের বিনিময় ২টি উইকেট নেন। ৭ উইকেটে জয়লাভ করে সন্দীপ ক্রিকেট একাডেমি।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন মাতৃছায়া হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি শামিম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, সাবেক ক্রিকেটার এস এম মুজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন, জেলা কোয়াবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা ঢালী, সাবেক ক্রিকেটার সোহাগ।
ফম/এমএমএ/চৌইই/


