ঢাকাস্থ কচুয়া সমিতির নবগঠিত নির্বাহী কমিটির সভা

ঢাকায় বসবাসরত কচুয়া উপজেলার মানুষের প্রাণের সংগঠন ঢাকাস্থ কচুয়া সমিতির নবগঠিত নির্বাহী কমিটির সভা শনিবার ( ১০ মে) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের পুলিশ অফিসার্স মেসের  চতুর্থ তলার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির নবনির্বাচিত সভাপতি ও সরকারি কর্ম কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলামের  সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিআইজি কাজী ফজলুল করিম, সমিতির উপদেষ্টা শহীদুল্লাহ কায়সার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মান্নান মোল্লা, অধ্যাপক ডা: তাহমিনা বেগম, আবুল কাসেম প্রধানীয়া, মফিজুল ইসলাম, আব্দুল বারেক ও প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক প্রমূখ।

সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপদেষ্টা তাজুল ইসলাম, সাবেক অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ ইমরানসহ কচুয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ কচুয়াবাসির কল্যান ও সামাজিক উন্নয়নের সার্থে কচুয়া সমিতির কার্যক্রম এগিয়ে নেয়া এবং কচুয়ার যুবসমাজকে মাদকের করাল থাবা থেকে মুক্ত করে সুন্দর এবং মডেল কচুয়া উপজেলা গড়ার উপর গুরুত্বরোপ করা হয়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম