মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর সঙ্গে মতলব উত্তর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকতা, শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মতলব উত্তর উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়েও আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। এরআগে ড. জালাল উদ্দিন এমপি উপজেলা পরিষদে উপস্থিত হলে ইউএনও সহ সকল কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
ফম/আরাফাত/এমএমএ/


