চাঁদপুর: বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের সুস্থতা কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আছর চাঁদপুর জেলা গণফোরামের আয়োজনে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আতিক উল্লাহ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবীব, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, জেলা গণফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আশরাফ বাবু সরকার, আইনবিষযক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু সরকার সহ মুসল্লিরা।
ফম/এমএমএ/


