চাঁদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও চাঁদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আজম খান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন খুবই জরুরী। তা না হলে দেশ অস্তিত্বহীন হয়ে পড়বে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সার্বিক অবস্থা আরো বেশি অস্তিত্বহীন হয়ে পড়ার আংশকা রয়েছে। তাই তাই দেশ কোন সংকটে পড়ার আগেই নির্বাচন চায় জনগণ।
সোমবার (৪ জুলাই) দুপুরে বাবুরহাট বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজম খান আরো বলেন, আমাদের নেতা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বনির্ভর বাংলাদেশ হবে বিএনপি ক্ষমতায় আসলে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট সংস্কারে যে ৩১ দফা দিয়েছেন তাতে সবকিছু বলা হয়েছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন তিনি তা ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন। সুতরাং বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে তোলতে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে।
চাঁদপুর জেলা যুবদলের চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহাদাত খানের সভাপতিত্বে ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যকমিটির সদস্য এসএম কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ নেয়াজ খান। এসময় সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধান সহ শত শত নেতাকর্মী।
ফম/এমএমএ/


