ডিসিকে চাঁদপুর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ নাজমুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে কমিটির সদস্যরা।  ছবি – ইয়াসিন ইকরাম।

চাঁদপুর: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ নাজমুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 মঙ্গলবার (১০ মার্চ)  দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন,  আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী,  সহ- সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী,  অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম  হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ,  মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড.  শিরীন আক্তার সুপ্তা,  কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও  অ্যাড. মোঃ রফিকুল ইসলাম – ৩।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম