ডা. আহসানুল কবিরের পদোন্নতি উপলক্ষে শাহরাস্তি পপুলার হাসপাতালের সংবর্ধনা

শাহরাস্তি (চাঁদপুর) : শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আহসানুল কবির সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি লাভ করায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শাহরাস্তি পপুলার হাসপাতালের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মো. সেলিম পাটোয়ারী লিটন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, পপুলার হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. সাইফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আফতাবুল আলম হিরু, পপুলার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিফ কাউসার, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসলিমা আক্তার হিয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আহসানুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাকে সম্মাননা প্রদান করা হয়।

প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ আউয়ালের মেঝো ছেলে ডা. আহসানুল কবির শাহরাস্তি এলাকার জনপ্রিয় হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া তিনি মেডিসিন, বাতজ্বর ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সুপরিচিত। মানবসেবায় নিবেদিত এ চিকিৎসক শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য এবং দাতব্য প্রতিষ্ঠান ‘মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম