জয় পেলো ঢাকা পাওয়ার ও রায়পুর বাকালিয়া একাডেমি

বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্ট -২০২২

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্টে জয় পেলো ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী ও রায়পুর বাকালিয়া ক্রিকেট একাডেমী।

চাঁদপুর জেলা ক্রিকেটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বৃহস্পতিবার দিনের ম্যাচে চট্টগ্রাম ব্রাদাস ক্রিকেট একাডেমী মাঠে খেলতে  না আসাতে বাইলজ অনুযায়ী জয় পায় ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী।

টুনামেন্টের সাবিক ব্যবস্থাপনায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।  মিডিয়া পাটনার চাঁদপুর কন্ঠ,  ফোকাস মোহনা,  স্টার লাইভ ও চাঁদপুর বাতা।  টুনামেন্টে অংশ নেয় ৩২ টি দল।

দিনের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় চাঁদপুর উদয়ন ক্লাব ও রায়পুর বাকালিয়া ক্রিকেট একাডেমী। প্রথমে ব্যাট করে উদয়ন ১৫ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ৬৫ রান করেন। বাকালিয়া ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান করেন।  ৭ উইকেটে রায়পুর বাকালিয়া ক্রিকেট একাডেমী জয় পায়।

শুক্রবার ২১ অক্টোবর সকালের ম্যাচে অংশ নিবে চাঁদপুর মতলব সূর্য তরুন ক্লাব ও ঢাকা পাওয়ার একাডেমী । দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১ টা ৩০ মিনিটে অংশ নিবে রায়পুর বাকালিয়া ও চট্টগ্রাম ব্রাদাস।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম