জেলা শ্রমিক দলের সঙ্গে নবগঠিত মতলব উত্তর উপজেলা কমিটির শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত মতলব উত্তর উপজেলা এবং ছেংগারচর পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সদরে বিদ্যুৎ শ্রমিক দলের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় সভায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী খলিফা, আঃ হাই দুলাল, হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক আঃ রহমান বেপারী, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ খোকন বেপারী, সাংগঠনিক সুজন প্রধান, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সহ-সভাপতি মোঃ মহন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক সরকার, সাংগঠনিক সাদ্দাম হোসেন, শ্রমিক দল নেতা সেলিম প্রধান, বাবুল সরকার প্রমুখ।

সভা শেষে জেলা নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাই মিস্টি মুখ করেন। পরে এক ব্রিফিংয়ে জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকের বলেন, আমরা যাচাই বাছাই করে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের কমিটি দিয়েছি। এতে কেন্দ্রীয় শ্রমিক দল ও চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অবগত আছেন। আমি চাই মতলব উত্তর শ্রমিক দল যাতে এমন কমিটি উপহার দিবেন যেখানে ত্যাগীরা প্রাধান্য পাবেন। এবং কোন সৈরাচারের কেউ কমিটিতে ঠাঁই পাবেনা। সকলের সম্মতিক্রমে কমিটিগুলো করতে হবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম