চাঁদপুর: চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যকরী কমিটির নেতারা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রথমে সিনিয়র জেলা ও দায়রা জজ ও বেলা সোয়া ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সালের নেতৃত্বে কমিটির সদস্যরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম,জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাড. মুনিরা চৌধুরী।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন সহ জেলা জজ শীপের বিচারক, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সহ নবনির্বাচিত কমিটির সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ- সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম – ৩।
ফম/এমএমএ/চৌইই/



