জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদের মনোনয়ন দাখিল

চাঁদপুর:  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঐক্যবদ্ধ আইনজীবী কল্যান পরিষদ এর নেতারা নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি পদে অ্যাড. আবুল খায়ের সালেহ, সহ-সভাপতি অ্যাড. মো. হেলাল, অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক, সহ-সধারণ সম্পাদক অ্যাড. আব্দুল কাদের খান, অ্যাড. মামুন হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ অ্যাড. শামছুল আলম জাহাঙ্গীর, লাইব্রেরী সম্পাদক অ্যাড. আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ইমাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. আছমা আক্তার, কার্যকরি সদস্য অ্যাড. নাজমুল হক রনি, অ্যাড. রেজাউল করিম, অ্যাড. বিল্লাল হোসেন, অ্যাড. তানজিল আহমেদ ও অ্যাড. সোহাগ মিয়া।

আগামী ৫ মার্চ বৃহস্পতিবার আইনজীবীদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮২জন।

এবারে নির্বাচনে প্রার্থীদের পদগুলো হচ্ছে-সভাপতি, সহ-সভাপতি দুইজন, সাধারণ সম্পাদক, সহ- সাধারণ সম্পাদক দুইজন, কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য ৪জন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম