জুলাই সনদ বাস্তবায়সহ পাঁচ দফা দাবীতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ

চাঁদপুর :  জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে অর্থাৎ উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন।

শহর জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান খান, সদর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ জেলা ও সদরের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম