জামায়াতের এমপি প্রার্থীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

Sakib Mahmmad নামে একটি ফেইসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের দাঁড়ীপাল্লার এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়ার ছোট ভাই উল্লেখ করে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রচার করে জামায়াতে ইসলামী ও এমপি প্রার্থীর ভাব মর্যাদা ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালানোর বিষয় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমার কোন ছোট ভাই নাই।আমার ৪ ভাইয়ের মধ্যে আমি সকলের ছোট। তাছাড়া যে সকল ব্যক্তিগন যাচাই বাছাই না করে এধরনের জঘন্য মিথ্যাচার অপপ্রচারে লিপ্ত হয়ে কমেন্ট শেয়ার করছেন, তারা বিকৃত রুচির মানুষ হিসেবে সকলের নিকট বিবেচিত হবেন। এধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি।

-অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

ফোকাস মোহনা.কম