জামায়াতের উদ্যোগে বাখরপুরবাসী পেল কাঠের তৈরী পুল

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে দীর্ঘ বছর পর পেলে কাঠের তৈরী পুল। যার ফলে বাখরপুরবাসীর বহুদিনের চলাচলের সমস্যার সমাধান হলো। কাঠের এই পুল বাস্তবায়নে অর্থায়ন করেছে জেলা পরিষদ।

বুধবার (২৪ ডিসেম্বর) কাঠের পুলটির কাজ সম্পন্ন হওয়ায় চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান স্থানীয় দের সাথে নিয়ে কাঠের পুলের নির্মাণ কাজ পরিদর্শন করেন। কাজটি শতভাগ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান এবং জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘবছর এই স্থানে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেছে এলাকাবাসী। বর্ষায় পানি বৃদ্ধি হলে সাঁকো ভেসে চলে যেত। যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। কাঠের তৈরী এই পুলটি নির্মাণ হওয়ার কারণে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, এই এলাকায় দুই হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে একটি নিরাপদ যাতায়াতের অভাবে কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি ছিলো। বর্ষার মৌসুমে চলাচল ছিলো অত্যন্ত ঝুঁকিপুর্ণ। স্থানীয় জনগণের কষ্ট লাগব করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি এই উদ্যোগ গ্রহণ করি। মানুষের নিত্যদিনের চলাচল সহজকরা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই কাঠের পুলটি নির্মাণের ফলে স্কুলগামী শিক্ষার্থী, কৃষি পণ্য পরিবহন ও জরুরি প্রয়োজন চলাচল সহজ হবে।

ফম/এমএমএ/