চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের প্রাপ্যতা কমেছে। জেলেদের জালে ধরা পড়ছে ছোট ইলিশ। যা মৎস্য বিভাগের মতে জাটকা। অর্থাৎ ১০ ইঞ্চির নিচে। আর সেই জাটকা এখন ফেরি করে মেলা বসিয়ে বিক্রি হচ্ছে ইলিশের মেলা নামে। ব্যবসায়ীদের মতে খুব নিকটবর্তী সময়ে চাঁদপুরের ইলিশ জাদুঘরে দেখতে হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সদরের মধ্য চরকুমিরা গ্রামে অস্থায়ী ইলিশ মেলা বসিয়ে বিক্রি করতে দেখা যায় জাটকা। সবগুলোর সাইজ ১০ ইঞ্চির নীচে হবে।
এই ইলিশ মেলার উদ্যোক্তা হাইমচর উপজেলার কাটাখালি গ্রামের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান। তিনি একজন সহকারী নিয়ে পুরো ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ইলিশ নামের জাটকা বিক্রি করেন।
তিনি বলেন, প্রতিদিন সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন মাছের আড়ত থেকে ছোট সাইজের ইলিশ সংগ্রহ করে ফরিদগঞ্জ উপজেলার পাড়া-মহল্লায় ছোট সাইজের ইলিশ মেলা বসান। দুই থেকে ৩লাখ টাকার জাটকা বিক্রি হয় এসব মেলায়। সন্ধ্যা থেকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে বিক্রি।
তার সহযোগী জানালেন, তাদের ছোট সাইজের ইলিশ কেনা হয় এক হালি করে। আর মেলাতে বসানো হয় বাগ করে । এক ভাগ দাম চাওয়া হয় ১৮শ’ থেকে ২হাজার টাকা। বিক্রি হয় ১২শ’ থেকে ১৫শ’ টাকা। অনেক সময় বিক্রি না হলে কম দামে বিক্রি করতে হয়।
ফম/এমএমএ/


