চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া পথসভা ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টা থেকে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেন প্রার্থী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন চাওয়া হয়।
দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া বলেন, গত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়ে গেছে, জনগণের মতামতের কোনো মূল্যায়ন হয়নি। এবার আল্লাহ তায়ালার রহমতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, জাতীয় ছাত্র শক্তির চাঁদপুর জেলা আহ্বায়ক সাগর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সহকারী সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খানসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারি মো. আল আমিন আখন্দ, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবুল কাশেম হাওলাদার এবং সাংবাদিক এ এম ইদ্রিস খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ভোটার, মুরব্বি ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
তিনি আরো বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচন করতে হবে। জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার সঠিক পথ নির্ধারিত হয়। ভোটারদের উদ্দেশে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, “আপনার একটি ভোট শুধু একজন প্রার্থী নয়, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে যাবে।
ফম/এমএমএ/


