জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব : শাহজাহান মিয়া

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লার গণসংযোগ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে থেকে তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে তার সমর্থনে একাধিক উঠান বৈঠক  অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ  ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,  গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের  ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে  আমরা নতুন বাংলাদেশ গড়ব। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগন ব্যলোটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন  চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট আব্দুল কাদের খান, ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল আমিন আখন্দ, সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম