ছেংগারচর পৌর আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামাত শিবির অগ্নি সন্ত্রাস, বোমা মেরে মানুষ হত্যা, নৈরাজ্য ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ইউসুফ লস্করের সঞ্চালনায় প্রতিবাদে অংশগ্রহণ করেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, আলী নুর বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাশরাফি মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, মাশরুম খাঁন তামিম, সদস্য গোলাম কিবরিয়া টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা যুবলীগ নেতা মশিউর রহমান সরকার, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, জামাল হোসেন চৌধুরী, মিল্টন সরকার, লিটন, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য মফিজুল শিকদার প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ১০ ডিসেম্বরে সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান মালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়া হবে। স্বাধীনতা বিরোধী ঐ বিএনপি জামায়াতের রাজপথে কোন ঠাঁই নেই। তারা জনগণের নিরাপত্তা নস্ট করে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি করে। তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা তাদের কঠিন হতে দমন করবো।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম