
চাঁদপুর: চাঁদপুরের একমাত্র পর্যটন কেন্দ্র তিন নদীর মোহনায় (বঙ্গবন্ধু পার্ক) শুক্রবার ছুটির দিন দর্শনার্থীদের আগমন অনেক বেড়েছে। গরমের কারণে চাঁদপুর শহরের লোকজনও ছুটে যাচ্ছে সেখানে। পাশাপাশি অন্যান্য জেলা থেকেও লোকজন ঘুরতে এসেছেন মোহনায়। দর্শনার্থীতে পদমুখর হয়ে উঠেছে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল।
সকাল থেকেই মোহনায় দর্শনার্থীরা আসতে শুরু করেন। অনেকেই বিভিন্ন সংগঠনের ব্যনারে ভ্রমেন আসেন। আবার অনেকেই ব্যাক্তিগত উদ্যোগে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন।
আগত দর্শনার্থীদের জন্য আকর্ষণ হচ্ছে তিন নদীর মোহনার পানির স্রোত ও নৌকা ও স্পীড বোর্ডে ঘুরে বেড়ান। অনেকেই একসঙ্গে ট্রলারে করে মেঘনার পশ্চিমে চরে যাচ্ছেন। তবে মেঘনা নদীতে এখন অনেকটাই শান্ত। ঢেউ কম।
বিকেলে বড় স্টেশন এলাকায় দেখাগেছে জেলার বাহির থেকে আসা অনেক লোকজন গাড়ী নিয়ে এসেছেন। তিন নদীর মোহনা ঘুরে প্রবেশ করছেন মাছঘাটে। সেখান থেকে মাছ ক্রয়ে ফিরছেন নিজ গন্তব্যে।
পর্যটন কেন্দ্র ঘুরে দেখাগেল আগের চাইতে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান সংখ্যা অনেক বেড়েছে। তবে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে পর্যটকদের ঘুরাঘুরির জায়গা সংকুচিত হয়ে পড়েছে। প্রশাসনিকভাবে বিষয়টি নজরে আনা প্রয়োজন।
ফম/এমএমএ/



