
চাঁদপুর: চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও জেলা জমইয়াতে হিযবুল্লাহ উদ্যোগে ছারছীনা শরীফের আল্লামা শাহ্ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩৩ তম ওফাত দিবসে ঈছালে ছওয়াব ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে মির্জাপুর এলাকায় খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছারছীনা দরবার শরীফের ভক্ত-মুরিদান, দীনিয়া মাদ্রাসার ছাত্ররা ২ শতাদিক কোরআন খতম করেন।
পীর ছালেহ (রহঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষকে আল্লাহ মূখী করতে যত গুলো কর্মসূচি আছে, ততোগুলো কর্মসূচি নিয়ে দিগদিগন্তে পীর ছালেহ রহঃ কাজ করেছেন। ছারছীনার পীর নেছার ও পীর ছালেহ (রহঃ) নামে সারা বাংলায় সরকারি তালিকা ভূক্ত (এমপি ভুক্ত) ১০ হাজার মাদ্রাসা রয়েছে। আজ সে মাদ্রাসা গুলোতে হাজার হাজার আলেম- উলামা কোরআনের খেদমত করে যাচ্ছেন। তিনি আরও বলেন, পীর ছালেহ (রহঃ) দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে সমাজ সংস্কারে কাজ করেছেন। বিভিন্ন বাহিনীর ইউনিফর্মকে হাফ প্যান্ট এর পরিবর্তে প্রেসিডেন্ট আইয়ুব খানের মুখ দিয়ে ফুল প্যান্টেের ঘোষণা করেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মাধ্যমে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হেদায়েত, তাবলীগ, তা’লীম ও তালকীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওঃ মোঃ শফিকুর রহমান, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মুকবুল হোসেন, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মাওঃ আবু সুফিয়ান প্রমুখ।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ জিহাদ , নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি আলহাজ্ব সফিউল আলম, হাফেজ কাজী গোলাম মোস্তফা গোলাপ, মোঃ মিজানুর রহমান খান, জেলা আইয়াম্মে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম, বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। রাত ১০টায় মিলাদ-কিয়াম শেষে আখেরী মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি।
চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আনোয়ারা ইসলাম দাখিল মাদরাসা, ফরিদগঞ্জ সন্তোষপুর আলিম মাদরাসা ও চির্কা দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, হাইমচর চড়পোড়ামূখী দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, কচুয়া বুরগী দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, গুলবাহার দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা, নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, আনোয়ারা-মতিউর মডেল মাদরাসাসহ মসজিদ ও খানকায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ছারছীনা শরীফের পীর ছাহেব আল্লামা শাহ্ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ) ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারী শেষ নিশাস ত্যাগ করেন।
ফম/এমএমএ/


