চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারনা জমে উঠেছে

চাঁদপুর: চাঁদপুর চৌধুরীঘাট ঐতিহ্যবাহী ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচার প্রচারনা ইতোমধ্যেই জমে উঠেছে।প্রার্থীরা তাদের নিজ নিজ প্রচার প্রচারনায় ব্যস্থ সময় কাটাচ্ছেন। পোস্টারে পোস্টারে ছেয়েগেছে চৌধুরী ঘাট এলাকা।
রবিবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখাযায় প্রার্থীরা বিভিন্ন দোকানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছে এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। ১ফেব্রুয়ারী  প্রতিক বরাদ্দ হওয়ার পর থেকে প্রার্থীদের মাঝে  উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ১১ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।প্রতি তিন বছরের জন্য এ সমিতির মেয়াদকাল।
এ নির্বাচনে ১৩ টি পদের মধ্য ৪টি পদে একাধিক প্রার্থি না থাকায় ইতোমধ্যে বিনা প্রতিদন্দিতায়  ৪ টি পদের একক প্রার্থীরা নির্বাচিত হন।এরা হলেন,সিঃসহ-সভাপতি,মাছুদ রানা মাছুদ,কোষাধ্যক্ষ মানিক ঢালী,দপ্তর সম্পাদক ফারুক ভূইয়া,প্রচার সম্পাদক ফরিদ গাজী। বাকী ৯টি পদের নির্বাচনি লড়াই শুরু হয়েগেছে। এরা হলেন, সভাপতি পদে মোঃ আলী শিকদার ( আনারস) মোঃ জাকির লস্কর (আম), , মোঃ ইউনুছ খান ( মোমবাতি) সহ-সভাপতি পদে নজরুল ইসলাম (মোবাইল) ও উওম ঘোষ (কলার ছড়া), সাধারণ সম্পাদক পদে হারুন হাওলাদার (প্রজাপতি) ও কবির হোসেন খান ( গোলাপফুল), সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ( চশমা), মোঃ নুর মোহাম্মদ কাজী (দোয়াত কলম), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দীন ( ক্রিকেট ব্যাট) ও মোঃ মমিন মিয়া ( ফুটবল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলমগীর খান (হারিকেন) ও সাইফুল ইসলাম রতন (চেয়ার), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ বিল্লাল মিজি (টিয়া পাখি), মোঃ সোহাগ বেপারী (দেয়ালঘড়ি), আরিফুর রহমান (সিলিং ফ্যান) ও আবুল বাশার গাজী( তালা) প্রতিক পেয়েছেন।
এনির্বাচনে কমিশনারের দায়িত্বে রয়েছেন,  অ্যাড. শাহ মো. আ. কুদ্দুছ,  মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অ্যাড.হাবিবুর রহমান লিটু, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা,অ্যাড.এসএম খোরশেদ আলম।
উল্লেখ্য, নির্বাচনে মোট  ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুর পৌর পাঠাগারে অথবা সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন।
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শাহ মো. আ. কুদ্দুছ বলেন,এটি একটি নির্দলীয় সংগঠন,আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিতে। আমি ভোটার উদ্যেশ্যে বলছি আপনারা কাধে কাধ মিলিয়ে বিগত দিনের ন্যায় নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে ভোট কেন্দ্র ত্যাগ করবেন।
এ নির্বাচনটি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করছি। সভাপতি প্রার্থী মোঃআলী সিকদার জানান, আমরা সুষ্ঠু,সুন্দর এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন কমিশনারের কাছে কামনা করছি।
সাধারন সম্পাদক প্রার্থী হারুন হাওলাদার জানান, বহিরাগত লোকজন এসে আমাদের এ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না করে সেজন্য কমিশনারদের সুদৃষ্টি কামনা করছি। ভোটাররা তাদের ভোটে যাকেই নির্বাচিত করেন আমি তা হাসি মুখে মেনে নিব।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম