চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৫ সদস্য আটক

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে চোরাই মোটরসাখইকেল উদ্ধারসহ চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ডিবির এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাবুরহাট এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরচক্রের ৫ জন সদস্যকে আটক করা হয়।

পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম