
চাঁদপুর: মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (সোমবার) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল।
একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, সিনিয়র অ্যাডভোকেট আমিনুল ইসলাম চাঁদপুরের কৃতি সন্তান হবিগঞ্জ মাধবপুর উপজেলার( মহিলা) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এড: সুফিয়া আক্তার হেলেনের স্বামী ও চাঁদপুরের কৃতি সন্তান সাবেক দু’বারের এমপি এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরার ভগ্নিপতি।
জানা গেছে,তিনি সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর অভিনন্দন : এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী।
ফম/এমএমএ/


