মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুরে গত ৯ জুন বিএনপির মিছিলে হামলায় আহত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মামুন সরকার। চোখ হারিয়ে তিনি পিলখানায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাকে দেখতে হাসপাতালে গেলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া। বৃহস্পতিবার চিকিৎসাধীন মামুনকে দেখতে গেলে সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় আহত যুবদল নেতা মামুনের সঙ্গে কথা বলেন তারা। তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এবং সুস্থতার জন্য দোয়া করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



