চিকিৎসক-আইনজীবী-শিক্ষকরা হলেন চাঁদপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী

চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এর মধ্যে চাঁদপুরের ৫টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা হলেন চিকিৎসক, আইনজীবী ও শিক্ষক। আবার শিক্ষকদের মধ্যে একজন রয়েছেন ইসলামিক স্কলার।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ি জানাগেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলামিক স্কলার মুহাদ্দিস আবু নছর আশরাফী। ইতোমধ্যে তিনি গণসংযোগ করে কচুয়ার ভোটারদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. আব্দুল মোবিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি গনসংযোগ করে ইতোমধ্যে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছেন বলে জানিয়েছেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী মো. শাহজাহান মিয়া। তিনি সকলের পরিচিত মুখ। এর আগে তিনি ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ থেকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে প্রত্যন্ত এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক তৈরী হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। বর্তমানে জেলা জামায়াতের সেক্রেটারী। তিনিও নির্বাচন উপলক্ষ্যে সদর ও হাইমচর আসনের ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি একজন শিক্ষক। জেলার অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজে শিক্ষকতা করেছেন এবং এখনো শিক্ষকতা পেশায় জড়িত। এছাড়াও তিনি চাঁদপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। ন্যায় ও ইনসাফের সরকার গঠনের আহবান জানিয়ে তিনিও নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক মো. আবুল হোসাইন। তিনিও শাহরাস্তি উপজেলা পরিষদ এর সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান। যার ফলে তিনি নির্বাচনী এলাকায় পরিচিত মুখ। সাধারণ মানুষের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক। আবুল হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি শিক্ষক।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম