চাঁসকে অর্ধশত কর্মচারীর মাঝে শিবিরের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের অর্ধশত কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে এসব উপহার সমাগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

তিনি বলেন, আদর্শবান ও যোগ্য নাগরিক তৈরির প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে নেতৃত্বে দিচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও জীবনমান উন্নয়নে কাজ করছে। মানবতার কল্যাণেও পিছিয়ে নেই এই সংগঠন। তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো. সাঈফ।

সভাপতিত্ব করেন ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মো. আজমির হাসান তারেক এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী মো. মেহেদী হাসান।

সবশেষে কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলেদেন নেতারা।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম