মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে চাঁন্দাকান্দি যুবসমাজ কর্তৃক আয়োজিত অনুর্ধ ২১ টিভিকাপ ফ্রেন্ডশিপ টুর্ণামেন্ট ২০২৫-২৬ এর মেঘা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে কালিপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে পুটিয়ারপাড় একাদশ বনাম কালীপুর একাদশ। পুটিয়ারপাড় একাদশকে ৫-১ গোলে হারিয়ে কালীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কবির সরদার। সভাপতিত্ব করেন রিলাক্স ডেভেলপমেন্ট এর এমডি মোঃ রিয়াজ উদ্দিন। সার্বিক তত্বাবধানে ৫নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ ফয়েজ আহম্মেদ।
আয়োজক কমিটির মোঃ আজহারুল ইসলাম লিংকন, মোঃ আঃ হান্নান প্রধান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ইমাম হাসান, মোঃ রাসেদুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


