হাইমচর (চাঁদপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে হাইমচর উপজেলায় মনোনয়ন সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা বিএনপির নেতারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় নেতারা উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও উপজেলা রিটার্নিং অফিসার জামাল হোসেনের কাছ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা।
নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর-৩ আসনে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
ফম/এমএমএ/


