চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় জেলা জাসাসের নেতারা

চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনের  ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন জেলা জাসাসের নেতারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তারা শহরের বিভিন্ন এলাকায় প্রচারনা চালান।
এ-সময় জাসাসের নেতৃবৃন্দরা শহরের পুরান বাজার, নতুন বাজার,পাল বাজার ওয়ারলেছ মোড়,বাবুর হাট,মহামায়া বাজার সহ এই আসনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন এবং শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ভোট চান।
এসময় জাসাসের নেতারা  বলেন , শেখ ফরিদ আহম্মেদ মানিক একজন অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতা,তিনি চাঁদপুর-৩ আসনের উন্নয়ন ও অধিকারের বিষয়ে সবসময় অবিচল ও সোচ্চার ছিলেন। তারা আরো বলেন,১৭ বছর ধরে প্রতিটি নেতাকর্মীর সুখ দুঃখে পাশে থেকে তাদেরকে আগলে রেখেছেন এই মানিক ভাই।
গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরী।মানিক ভাই বিজয়ী হলে তার দ্বারাই এই চাঁদপুরের উন্নয়ন তারান্মিত হবে।
তাই সকলেই চাঁদপুরের উন্নয়নের কথা চিন্তা করে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন।
ফম/এমএমএ/