চাঁদপুর-৩ আসনে উদিয়মান সূর্যের মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাড. সেলিম আকবর

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে চাঁদপুর-৩ আসনে গণফোরামের উদিয়মান সূর্যের মনোনয়নপত্র উত্তোলন করল অ্যাড. সেলিম আকবর।

চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে গনফোরামের মনোনিত উদিয়মান সূর্যের প্রার্থী অ্যাড. সেলিম আকবর মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা গনফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, থানা গনফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, জেলা গনফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, শহর গনফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গনফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, গনফোরাম নেত্রী অ্যাড. সানজিদা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম