চাঁদপুর-২ : মতলব উত্তরে পৃথক স্থানে ধানের শীষের প্রচারণা

ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক : মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি ৮নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে মোকশেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।

বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বেপারী, নুরে আলম বেপারী, সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদাত ভূঁইয়া এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. কাকন প্রধান।

দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আনোয়ারপুরে ধানের শীষের ব্যাপক প্রচারণা : মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আনোয়ারপুর গ্রামে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে।

বিকালে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ড. জালাল উদ্দিনের মার্কা ধানের শীষের পক্ষ্যে ভোট চান ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউছার শিকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাঠান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হুদা, বিএনপি নেতা এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাস আলী পাটোয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের নেতা সবুজ সরকার, মিজানুর রহমান সহ আরো অনেকে।

এসময় ইমু সরকার বলেন, আমরা সকলে মিলে মিশে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশা বাদী দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিপুল ভোটে আমাদের নেতা ড. জালাল উদ্দিনকে বিজয়ী করতে পারবো।

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে ধানের শীষের গণমিছিল: চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের প্রতীক ধানের শীষের পক্ষে মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকালে কালির বাজার থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ চেয়ারম্যান, সাধারন সম্পাদক শামসুজ্জামান বাবুল, বিএনপি নেতা জীবন খাঁন, টিপু খাঁন, কবির মেম্বার, কাজী আহম্মদ আলী, আব্দুল করিম, যুবদল নেতা মিয়া নাদিম, হেলাল সরকার, আলম শিকদার, মনির ভূইয়া, শাহিন, ফরহাদ মোল্লা, ফারুক মোল্লা, জুলহাস বেপারী, দিদার বেপারী, পারভেজ প্রধান, ছাত্রদলের সাইদুল ইসলাম, আরশাদ ইসলাম, মহিলা দলের ফারজানা সরকার, লাভলী বেগম সহ অসংখ্য বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মতলবে ধানের শীষের পক্ষ্যে জনতার গণজোয়ার উঠেছে : আলমগীর সরকার : চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের নির্বাচনী সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, সারাদেশের ন্যায় মতলবে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। মানুষ ধানের শীষে ভোট দিতে আগ্রহী হয়ে বসে আছে। ১২ তারিখ মানুষ ভোট দিয়ে বিএনপিকেই ক্ষমতায় আনবে।

বিকালে দুর্গাপুর ইউনিয়নের আবুরকান্দি গ্রামে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদোগে এবং শিল্পপতি ও সমাজসেবক সফিকুল ইসলামের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলমগীর সরকার আরও বলেন, চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন একজন ক্লিন ইমেজের লোক। তিনি নির্বাচিত হলে জনগণ বেশি লাভবান হবে। এবং মতলবের উন্নয়ন রোল মডেল হবে। মতলবের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা হবে। মতলব হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত। বিএনপি ক্ষমতায় আসলে জনগণ কিকি সুবিধা পাবেন তা আপনারা জেনেছেন। তাই দেশের স্বার্থে সবাই একটি করে ধানের শীষে ভোট দিবেন।

সমাজসেবক মোসলেম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তুহিন প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু। এসময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের দলের সভাপতি আঃ মালেক মোল্লা, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর, ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ বাদল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/