চাঁদপুর স্টেডিয়ামে কক্সবাজার ক্রিকেটার্স ও  থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুরের  জয়লাভ

থ্রি কুইন্সের ক্রিকেটার ফজলে রাব্বিকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দিচ্ছেন ক্রীড়া সংগঠক হুমায়ূন কবির মোল্লা। 

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে কক্সবাজার ক্রিকেটাস ফোরাম ও  থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর জয়লাভ করেছে। থ্রি কুইন্সের হয়ে সেঞ্চুরি করেছেন দলের অলরাউন্ডার ক্রিকেটার ফজলে রাব্বি।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর )  চাঁদপুর স্টেডিয়ামে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়।  সকালের ম্যাচে রায়পুর ক্রিকেট একাডেমীর সাথে কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম ও বিকেলে চট্টগ্রাম লায়ন্সের সাথে জয়লাভ করে  থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ।

চাঁদপুর স্টেডিয়ামে চলমান টি-২০ ক্রিকেট টুনামেন্টের মিডিয়া পাটনার রয়েছেন স্টার লাইভ,  চাঁদপুর কন্ঠ,  ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে টুনামেন্টের ১৪ ও ১৫ তম ম্যাচের খেলাগুলো।

বৃহস্পতিবার সকালের ম্যাচে প্রথমে ব্যাট করে রায়পুর ক্রিকেট একাডেমী। তারা নিধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৬৬ রান করে।

কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম ৬৭রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ৫ উইকেটে ৬৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করেন চাঁদপুর থ্রি কুইন্স ওয়ারিয়র্স ও চট্টগ্রাম লায়ন্স।  টসে জয়লাভ করে চট্টগ্রাম লায়ন্স চাঁদপুরের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।  থ্রি কুইন্স নিধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান করেন। দলের পক্ষে সব্বোর্চ ১০০ রান করেন ফজলে রাব্বি।

চট্টগ্রাম লায়ন্স ২২০ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  দলটি ৪৫ রান করতে গিয়েই সবকটি উইকেট হারিয়ে ফেলেন।  বল হাতে থ্রি কুইন্সের ফজলে রাব্বি ৮ রানে ৩ টি উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরুস্কার বিতরন করা হয়।  থ্রি কুইন্সের ফজলে রাব্বি কে ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার তুলে  দেন বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক হুমায়ূন কবির মোল্লা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম