
চাঁদপুর: চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমী পরিদর্শন করলের বাফুফের টেকনিক্যাল কমিটি। একাডেমীকে ওয়ান স্টার থেকে দ্বিতীয় স্টার করার জন্যই পরিদর্শনে আসেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল একাডেমীর অনুশীলন চলাকালে খেলোয়াড়দের কাযক্রম সহ একাডেমির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাবেক ফুটবলার ও বাফুফে টেকনিক্যাল কমিটির কোঅডিনেটর মাহবুব আলম পোলো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক ফুটবলার বোরহান খান, রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, ফুটবল কোচ জাহাঙ্গীর গাজী, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর পাটওয়ারী, সাবেক ফুটবলার আলমগীর, বাপ্পি দে, জিন্নাহ সহ একাডেমীর অনান্য সদস্য সহ খেলোয়াড়গন।
উল্লেখ বাফুফের আওতাধীন সারা বাংলাদেশে ১৭০ টি একাডেমী রয়েছে। এখান থেকে২৪ টি একাডেমীকে দ্বিতীয় ষ্টারে নেয়া হবে। সেই তালিকায় চাঁদপুরের এ একাডেমীটি এগিয়ে রযেছে।
ফম/এমএমএ/


