চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২:৩০ মিনিটে জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং প্রতিরোধ কমিটির মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ড. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক, বাংলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর আবুল খায়ের খান।
অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


