চাঁদপুর সদর মডেল থানা পরিস্কার পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা

চাঁদপুর: কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে চাঁদপুর শহর শান্ত রাখার চেষ্টাছিলো পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের। শান্ত চাঁদপুরকে অনেকেই অশান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে চাঁদপুর সদর মডেল থানা রক্ষায় এগিয়ে আসছেন স্থানীরা। ৫ আগস্টের পর আবারও থানা পরিস্কার পরিচ্ছন্ন কাজে এগিয়ে এসেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সাধারণ শিক্ষার্থীরা চাঁদপুর সদর মডেল থানার প্রাঙ্গন ও আশপাশ ধুয়ে মুছে পরিস্কার করে দেন।
কাজ শেষে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসিন আলম এর সাথে কথা বলে বিদায় নেন। শিক্ষার্থীরা থানার যে কোন কাজ স্বেচ্ছায় করার বিষয়ে সম্মতি জানান।

গত ৪ আগস্ট দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসিন আলম। পরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়াও ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদপুরে বেশ কয়েকজন নারী-পুরুষ পুলিশ সদস্য আহত হন। আহতের সংবাদ চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়।

এদিকে আজ রাতে চাঁদপুর সদর মডেল থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে দিক নির্দেশনা দেন ওসি মো. শেখ মুহসিন আলম।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম